নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সোমবার (১৬ মার্চ) সকালে কাভার্ড ভ্যান চাপায় ২৪ বছর বয়সী মাদরাসা ছাত্র ওসমান গনি নিহত হয়েছেন। ঘটনা ঘটে সিরাজপুর ইউনিয়নের ভূঁঞারহাট-টু-দুধমুখা সড়কের মীরের ফোল সংলগ্ন এলাকায়।
নিহত গনি কবিরহাট উপজেলার পূর্ব লামছি গ্রামের মাওলানা মোজাম্মেল হকের ছেলে। তিনি ফেনীর একটি কওমি মাদরাসার ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গনি তার ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে মাদরাসায় যাওয়ার পথে সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে পৌঁছে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম জানান, স্থানীয়রা দ্রুত কাভার্ড ভ্যানের চালককে আটক করে থানায় দিয়েছে। ভ্যান জব্দ করা হয়েছে এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন