ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে নতুন করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইরান। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, দূতাবাস কমপ্লেক্সে একটি বিস্ফোরণের পর কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ড্রোন ভূপাতিত করেছে বলেও দেখা যায়।
নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘তিনটি ড্রোন এবং চারটি রকেট দিয়ে দূতাবাসে হামলা করা হয়েছে, যার মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাসের ভেতরে আছড়ে পড়েছে।
সূত্র : রয়টার্স
রিপোর্টার্স২৪/এন এইচ