ইন্টারন্যাশনাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ জুন পর্যন্ত গড়ালে বৈশ্বিক খাদ্য পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটির সাম্প্রতিক এক বিশ্লেষণে বলা হয়েছে, এ পরিস্থিতিতে অতিরিক্ত সাড়ে চার কোটি মানুষ তীব্র খাদ্যসংকটের ঝুঁকিতে পড়তে পারেন।
ডব্লিউএফপির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ সুইজারল্যান্ডের জেনেভাতে সাংবাদিকদের জানান, যুদ্ধের কারণে খাদ্যশস্য, জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
তার ভাষ্য অনুযায়ী, এ ধারা অব্যাহত থাকলে তীব্র ক্ষুধার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা বর্তমান রেকর্ড ৩১ কোটি ৯০ লাখ ছাড়িয়ে আরও বেড়ে যাবে।
সংস্থাটি মনে করছে, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, জ্বালানির দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয়ের ঊর্ধ্বগতির সম্মিলিত প্রভাবে নিম্ন আয়ের দেশগুলো সবচেয়ে বেশি চাপে পড়বে। সূত্র: আল–জাজিরা
রিপোর্টার্স২৪/ধ্রুব