ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা ও মাগুরার শ্রীপুরে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র্যাব-৬। বুধবার ভোররাতে ঝিনাইদহের শৈলকুপার নাঙ্গলবাধ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আমজাদ বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস ও ছাদেক শেখের ছেলে শুকনালকে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এর আগে গভীর রাতে মাগুরার শ্রীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নুরুল হক (৪০)-কে আটক করা হয়। এ সময় তার চালিত ট্রাকের সিটের নিচ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সে খাগড়াছড়ি জেলার সবুজবাগ এলাকার মো. আব্দুল হকের ছেলে। সিপিপি-২, ঝিনাইদহ, র্যাব-৬-এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী জানান,
গ্রেপ্তার আসামিদের হেফাজত থেকে সর্বমোট ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ট্রাকসহ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২টি পৃথক মামলা রুজু হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি উজ্জ্বল বিশ্বাস ও শুকনালকে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ঝিনাইদহের শৈলকুপা থানায় এবং আসামি নুরুল হককে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ মাগুরা জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
রিপোর্টার্স২৪/এসএন