স্পোর্টস ডেস্ক: আগামী ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে প্রস্তুত আর্জেন্টিনা, এবং এই ম্যাচে দলের নেতৃত্বে থাকছেন কিংবদন্তি লিওনেল মেসি। কোচ লিওনেল স্কালোনি ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন, যা ২০২৬ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ঘরের মাঠে লিওনেল মেসিদের শেষ ম্যাচ হবে।
চোটের কারণে এই প্রীতি ম্যাচের জন্য স্কোয়াডে নেই স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ, ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ এবং মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো।
তবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন টমাস প্যালাসিওস এবং গ্যাব্রিয়েল রোহাস।
আর্জেন্টিনার পূর্ণ স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, টমাস প্যালাসিওস, নিকোলাস তালিয়াফিকো, গাব্রিয়েল রোহাস, মার্কোস আকুনা
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, মাক্সিমো পেরোনে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ভ্যালেন্টিন বার্কো, এজাকুয়েল প্যালাসিওস, নিকো পাজ, থিয়েগো আলমাদা
ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ানো সিমিওনে, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, নিকোলাস গঞ্জালেস, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ
রিপোর্টার্স২৪/ঝুম