আন্তর্জাতিক ডেস্ক: তেলসমৃদ্ধ কুয়েতের একটি বড় তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এ হামলায় শোধনাগারটিতে আগুন ধরে যায় বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ড্রোন হামলার কারণে মিনা আল-আহমাদি শোধনাগারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মিনা আল-আহমাদি শোধনাগারটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার, যার দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় ৭ লাখ ৩০ হাজার ব্যারেল পেট্রোলিয়াম।
রিপোর্টার্স২৪/এসসি