কুষ্টিয়া প্রতিনিধি: স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের আয়োজনে কুষ্টিয়ায় হয়ে গেল মানবিকতার মানবিক মানুষদের নিয়ে ঈদ পরবর্তী মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠান। এতে দেশের বিভিন্ন প্রান্তের অন্তত ৪৮টি সংগঠন অংশ নেন।
মঙ্গলবার(২৪ মার্চ) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ৪৮টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা দেওয়া হয়। পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এবারের প্রতিপাদ্য, সততা, নিষ্ঠা ও কল্যানের পথে পথচলা। স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি আব্দুর সামি, প্রতিষ্ঠাতা পরিচালক, জামসেদ মজুমদার সহ বিভিন্ন জেলার রক্তদান ফাউন্ডেশনের সদস্যরা।
রিপোর্টার্স২৪/মিতু