কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে রক্তাক্ত অবস্থায় তাইজুল ইসলাম তাজেম (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান প্রবেশ পথের সামনের লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত তাজেম ওই এলাকার আবুল কাশেমের ছেলে।স্বজনরা জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরে তাজেমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, তাজেমের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, খবর পেয়ে সড়কের ধারের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যা। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।
রিপোর্টার্স২৪/বাবি