শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে আগ্নেয়াস্ত্রসহ আলম খান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছে দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। আলম খান শ্রীপুর উপজেলার দাইরপোল গ্রামের মৃত হাসমত আলী খানের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬'টার দিকে উপজেলার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া রোকনমোড় এলাকায় মনোজিতের ওয়ার্কশপে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধ অস্ত্র মজুদ, অস্ত্র ব্যবহার ও অবৈধ অস্ত্র লেনদেনের অভিযোগে এলাকায় গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ঔইদিন সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২টি স্যুটারগনসহ আলম খানকে আটক করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকির কারণ ছিল বলেও জানানো হয়। জনবহুল এলাকায় এই ধরণের অবৈধ অস্ত্র উদ্ধারে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অবৈধ অস্ত্র সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগে আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু