রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা জানান, প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন। এছাড়া হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম