রিপোর্টার্স২৪ ডেস্ক: রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় শনিবার (৪ এপ্রিল) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন। তিনি জানান, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলেই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর শেরপুর গ্রিড উপকেন্দ্রের অধীনে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেবি লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম