ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তর লক্ষ্য করে একটি ‘নির্ভুল হামলা’ চালানোর দাবি করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
ইরানি সামরিক সূত্রগুলো জানিয়েছে, এটি ছিল একটি পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক অভিযান, যেখানে গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা স্থাপনাকে নিশানা করা হয়। হামলাটি ইসরাইলের শহর তেল আবিবে হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নিরপেক্ষ বা আন্তর্জাতিক সূত্র থেকে নিশ্চিতকরণ পাওয়া যায়নি। একই সঙ্গে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কেও স্পষ্ট তথ্য জানা যায়নি।
সূত্র : তাসনিম নিউজ
রিপোর্টার্স২৪/এন এইচ