ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি: ছয়তলা ভবনের ছাঁদ থেকে পড়ে আহত সাফওয়ান চলে গেলো না ফেরার দেশে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু বরণ করে দুই বছর বয়সী শিশু সাফওয়ান।
গতকাল রোববার দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে সাফওয়ান মাথায় ও বুকে গুরুতর আহত পায়। মাথায় বড় আঘাতে হাড় ভেঙ্গে গিয়েছিল বলে রাতেই মাথায় জরুরী অস্ত্রপ্রচার করা হয়। অপারেশনের শেষে নিবিড় পর্যবেক্ষণে রাখা অবস্থায় সোমবার মৃত্যুর বুকে ঢলে পড়ে। তার মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়,ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুকুর পাড়ের সৌদি প্রবাসী ইমরান হাওলাদার নিজের ছয়তলা ভবনে স্ত্রী পুত্র কন্যা সন্তান নিয়ে বসবাস করেন। কিছু দিন হলো তিনি দেশে ফিরেছেন। রোববার দুপুরে বাসার কাউকে কিছু না জানিয়ে সাফওয়ান তার বড় বোনের সাথে বাড়ির ছাঁদে খেলতে গিয়ে চেয়ারের উপর দাঁড়ালে অসতর্কতায় ছাঁদ থেকে নীচে পড়ে গিয়ে গুরুর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে স্বজনেরা।
রিপোর্টার্স২৪/মিতু