স্টাফ রিপোর্টার: পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী এ কথা বলেন।
এ সাক্ষাৎ অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি) উপস্থিত ছিলেন।
পানিসম্পদ মন্ত্রী এ্যানি এসময় বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু।
পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরে চীনা রাষ্ট্রদূতের আহ্বানে এ সৌজন্য সাক্ষাতে পরস্পর তারা কুশলাদি বিনিময় করেন।
ইয়াও ওয়েন বলেন, পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।
বৈঠকের শুরুতে চীনের রাষ্ট্রদূত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এদিন পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন গণমাধ্যম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
রিপোর্টার্স২৪/ধ্রুব