ইন্টারন্যাশনাল ডেস্ক: ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে। বুধবার(৮এপ্রিল) ভোরে ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর এই হামলা চালানো হয়।
টেলিভিশন চ্যানেলটির দাবি, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে ইরান। তাই ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ-সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল নতুন হামলা চালিয়েছে।
সূত্র: আল-জাজিরা
রিপোর্টার্স২৪/এম এইচ