স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ির আসমা আলী পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান বলেন, প্রতক্ষদর্শরা জানায় আড়াইটার দিকে আসমা আলী পাম্পের সামনে দিয়ে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হন পরে খবর পেয়ে যাত্রাবাড়ীর আসমা আলী পাম্পের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তাকে নিহত ঘোষনা করে। নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান ।রিপোর্টার্স২৪/ফয়সাল