ইন্টারন্যাশনাল ডেস্ক:ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন শুক্রবারের (১৭ এপ্রিল) এ বৈঠকে প্রায় ৪০টি দেশ অংশ নেবে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। এতে মধ্যপ্রাচ্যের নাজুক যুদ্ধবিরতি বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দীর্ঘমেয়াদে পুনরায় চালু ও নিরাপদ করার বিষয়ে আলোচনা হবে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে তেহরান কার্যত ইরানের উপকূলবর্তী এই গুরুত্বপূর্ণ প্রণালিটি বন্ধ করে দিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নিজস্ব অবরোধ শুরু করায় বৈশ্বিক জ্বালানি বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
ডাউনিং স্ট্রিট জানিয়েছে, হরমুজ প্রণালির ‘নিঃশর্ত ও অবিলম্বে পুনরায় উন্মুক্তকরণ’ একটি বৈশ্বিক দায়িত্ব। এই বিষয়টি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠকে পুর্নব্যক্ত করবেন।
এছাড়া, নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে ‘কঠোরভাবে প্রতিরক্ষামূলক বহুজাতিক সামরিক মিশন’ মোতায়েনের সম্ভাবনাও আলোচনায় আসবে বলে জানিয়েছে এলিসি প্যালেস।
রিপোর্টার্স২৪/এম এইচ