ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার ঘোষণা আসতেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই পদক্ষেপকে স্বাগত জানান।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “ইরান এখন ঘোষণা করেছে যে, তাদের প্রণালি (হরমুজ প্রণালি) এখন সম্পূর্ণ উন্মুক্ত এবং জাহাজ চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। ধন্যবাদ!”
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা করেছিলেন যে, চলমান যুদ্ধবিরতির বাকি সময়সীমা বিবেচনা করে এই তেল পরিবহন পথটি বাণিজ্যিক জাহাজের জন্য খোলা থাকবে। সূত্র: বিবিসি
রিপোর্টার্স২৪/ধ্রুব