ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত তৃতীয় দেশের ১৬ জন অভিবাসীকে গ্রহণ করেছে প্যারাগুয়ে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অভিবাসন সহযোগিতা চুক্তির আওতায় বৃহস্পতিবার তাদের গ্রহণ করা হয় বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে ২৫ জন অভিবাসীর প্যারাগুয়ে পৌঁছানোর কথা থাকলেও শেষ পর্যন্ত ১৬ জন ‘দেশে প্রবেশ ও অস্থায়ীভাবে অবস্থানের জন্য নির্ধারিত আইনি শর্ত পূরণ করেছেন’।
এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যে অভিবাসন ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে অবশিষ্ট অভিবাসীদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির আওতায় ভবিষ্যতেও এ ধরনের অভিবাসী স্থানান্তর কার্যক্রম অব্যাহত থাকতে পারে।
রিপোর্টার্স২৪/এসসি