ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানে পৌঁছেছেন। আজ রোববার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে তিনি পাকিস্তানে পৌঁছান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে আল–জাজিরা জানায়, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ওমান থেকে পাকিস্তানে পৌঁছেন। গতকাল ইসলামাবাদ থেকে তিনি ওমান সফরে গিয়েছিলেন। আরাগচি গতকাল ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। আগামীকালও তিনি পাকিস্তানের এই দুই নেতার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
পাকিস্তান থেকে রাশিয়া সফরে যাওয়ার কথা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির। সূত্র: আল–জাজিরা।
রিপোর্টার্স২৪/ধ্রুব