শেরপুর প্রতিনিধি: শেরপুরে নবাগত জেলা প্রশাসক মির্জা ফরিদা ইয়াসমিন এর সাথে জেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর-এর সম্মেলন কক্ষে নব যোগদানকৃত জেলা প্রশাসক, -এর সঙ্গে জেলার বিভিম্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত বক্তারা নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানান এবং পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনায় জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ দিকসমূহ উঠে আসে।
নবাগত পুলিশ সুপার শেরপুর এ. কে. এম জহিরুল ইসলাম প্রত্যাশা ব্যক্ত করে বলেন, জেলার সার্বিক কল্যাণে একযোগে কাজ করার।
এ সময় জেলা প্রশাসক বলেন, জেলরে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং জেলার যে কোনো প্রয়োজনে জেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার, শেরপুর এ. কে. এম জহিরুল ইসলাম; সিভিল সার্জন, শেরপুর ডা. মুহাম্মদ শাহীন; জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপংকর রায়; উপপরিচালক স্থানীয় সরকার ও পৌর প্রশাসক, শেরপুর মিজ্ আরিফা সিদ্দিকা; নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত, এবং সড়ক ও জনপথ) এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ।
রিপোর্টার্স২৪/ফয়সাল