নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে গানের শিক্ষকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও গ্রেফতার দুইজনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মশিন্দা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন অভিযুক্ত গানের শিক্ষক মিঠুন আলীর পিতা আক্কাস আলী মোল্লা, বড় ভাই খোরশদ আলম, ভাবি মোছা: রুবি খাতুন, আটক মেঘনার মা হালিমা খাতুন, বিএনপির ওয়ার্ড সভাপতি মজিবুর রহমান, খতিব প্রামাণিক, গফুর মোল্লা, ওমর আলী শাহ সহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, যে মেয়ে ধষর্ণ মামলা করেছে তাদের বিরুদ্ধে আগেও প্রেমের নাটক করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেোর অভিযোগ রয়েচে। এই মেয়ের ১৪ বছরের দুইটি বিয়ে করেছে। তাদের গ্রামের মানুষ তার মা ও মেয়েকে নিয়ে বহুবার সালিশ করেছে। মসিন্দার ঘটনার সাথে গ্রামের কিছু লোক জড়িত। তারা টাকার জন্য গানের শিক্ষক মিঠুন আলী কে ফাঁসানোর জন্য একটি মিথ্যা ধর্ষণ মামলা সাজিয়ে তার আপন বড় ভাই খোরশেদ আলম সহ মিঠুন আলীর গানের শিক্ষার্থী মেঘনা আলম কে গ্রেফতার করা হয়েছে।
কিন্তু আপন বড় ভাইয়ের বিরুদ্ধে দাড়িয়ে থেকে ছোট ভাই কে ধর্ষণে সহযোগিতার ঘটনা সমাজে বিরল। অবিলম্বে এই মামলা প্রত্যাহার সহ আটককৃতদের মুক্তির দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
রিপোর্টার্স২৪/এসএন