ঝিনাইদহ প্রতিনিধি: ‘মহান মে দিবস উপলক্ষে ঝিনাইদহে জেলা শ্রমিক দলের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো:নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো:টোকন জোয়াদ্দারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ,সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
এ সময় বক্তারা জোর দিয়ে দাবি তুলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা , কর্মসংস্থানের নিশ্চয়তা এবং মজুরি বৃদ্ধিরতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা আরো বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের অধিকার নিশ্চিত করা জরুরি।
রিপোর্টার্স২৪/ফয়াসাল