সিলেট প্রতিনিধি : সিলেটে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।রোববার (৩ মে) ভোর ৬টার দিকে (সিলেট-ঢাকা) মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এই ঘটনা ঘটে।নিহত সবাই ডিআই পিকআপে করে নির্মাণ কাজে সুনামগঞ্জে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সাতজন নিহতের বিষয়টি জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম বলেন, সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন ঘটনাস্থলে ও তিনজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। এতে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তারা সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন। সবার পরিচয় এখনো জানা যায়নি।
রিপোর্টার্স২৪/এম এইচ