পশ্চিমবঙ্গ প্রতিনিধি: ভারতের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ফলতার ১ টি আসন ব্যতিত বাকি ২৯৩ আসনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে বেসরকারিভাবে সামনে আসনে ভোটের ফলাফল। জানা গেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস মাত্র ৮৪টি আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে আছে ২০৩টি আসনে।
সোমবার (৪ মে) ভোট গণনা শুরু হয়। বিকেল পৌনে ৫টার পর দেখা গেছে এমন ফলাফল।
হাতে আসা সর্বশেষ ফলাফল অনুযায়ী বিজেপি ২০৩টি ও মমতা ব্যানার্জির তৃণমূল ৮৪টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া বিজিপিএম, সিপিআই (এম), ভারতীয় কংগ্রেস এবং এআইএসএফ একটি করে আসনে এগিয়ে আছে।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। কিন্তু নানান অভিযোগের পর ফলতা আসনে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
প্রথম পর্যায়ে গণনা করা হয় পোস্টাল ব্যালটের ভোট। তারপর গণনা করা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট।
আজকের ফলাফল থেকেই নির্ধারিত হবে যে আগামী ৫ বছর পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির মূল নিয়ন্ত্রণ থাকবে কাদের কাছে। দুপুরের মধ্যে জয়–পরাজয়ের গতিপ্রকৃতি জানা যাবে। তবে গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রে রাতও হয়ে যেতে পারে।
রিপোর্টার্স২৪/ধ্রুব