কুড়িগ্রাম প্রতিনিধি: সারা দেশে চলমান অস্ত্র, মাদক, জুয়া ও অনলাইন জুয়া (ক্যাসিনো) বিরোধী অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে করে ২০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
সোমবার (৪ মে) দুপুরে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৩ মে রাত থেকে শুরু হওয়া অভিযানে জেলার বিভিন্ন এৈলাকায় মাদকদ্রব্যসহ মোট ১৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রাজারহাট উপজেলায় ১৭ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ ৩ জন, কুড়িগ্রাম সদর থানায় ১.৩০ গ্রাম হেরোইনসহ ৭ জন, ফুলবাড়ীতে ১৫ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন, উলিপুরে ১২ পিস ইয়াবাসহ ১ জন, ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন, রাজিবপুরে ৩০ পিস ইয়াবাসহ ১ জন এবং রৌমারীতে ১৪ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় সর্বমোট মোট ১১৭ পিস ইয়াবা, ৩২ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ১.৩০ গ্রাম হেরোইন এবং গাঁজা।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া রাজারহাট উপজেলায় জুয়া খেলার সময় হাতেনাতে আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলায় আদালতে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম (পিপিএম) জানান, জেলা সুপার খন্দকার ফজলে রাব্বির (পিপিএম)-নির্দেশনায় মাদক ও জুয়াসহ সকল অপরাধের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। কুড়িগ্রাম জেলাকে মাদক ও জুয়ামুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ফয়সাল