জামালপুর প্রতিনিধি : বৃহস্পতিবার (৭মে) জামালপুর পৌর শহরের বোষপাড়া এলাকায় একটি ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, বুধবার রাতের কোনো এক সময় পলিথিনে মোড়ানো নবজাতকের লাশটি ডোবার মধ্যে ফেলে যাওয়া হয়। পরে সকালে শিয়াল ও কুকুর সেটি টেনে তুললে স্থানীয়দের নজরে আসলে ৯৯৯ এ কল দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয় সদর থানার ওসি নুর মোহাম্মদ বলেছেন, খোঁজখবরের পর নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
রিপোর্টার্স২৪/ফয়সাল