স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে। এর আগে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি নির্ধারিত থাকলেও এবার একদিন বাড়িয়ে ২৫ মে যুক্ত করা হয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগের সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৩ মে) অফিস খোলা থাকবে। এছাড়া রোববার (২৪ মে) ঈদের আগে শেষ কর্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি