স্টাফ রিপোর্টার : চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করবে বিএনপি।
বৃহস্পতিবার (১৯ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন’ শীর্ষক কমিটিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক ও প্রফেসর ড. মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- খায়রুল কবির খোকন, হাবিব ঊন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, এ্যাড. আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সুলতান সালাহউদ্দিন টুকু, রকিবুল ইসলাম বকুল, কাজী ছাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, এড. সৈয়দ শাহীন শওকত, আসাদুল হাবিব দুলু, জি কে গউস, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শরিফুল আলম, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, মাহমুদ হাসান খান বাবু, ব্যারিস্টার রুমিন ফারহানা, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, আতিকুর রহমান রুমন, রফিকুল আলম মজনু, আমিনুল হক, তানভীর আহম্মেদ রবিন, মোস্তফা জামান, আব্দুল মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, কৃষিবিদ হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, এস এম জিলানী, রাজিব আহসান, আবদুস সাত্তার পাটোয়ারী, রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দিন নাছির, আনোয়ার হোসাইন, নুরুল ইসলাম খান নাসিম, হেলাল খান, জাকির হোসেন রোকন, ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক খান, আবুল কালাম আজাদ, হাজী মজিবুর রহমান, মাও. কাজী সেলিম রেজা, এড. মাও. মোহাম্মদ আবুল হোসেন, এড. ফারজানা শারমিন পুতুল, প্রফেসর শামীমা সুলতানা লাকী, প্রফেসর নাহরীন খান, প্রফেসর তৌফিকুল ইসলাম মিথিল, প্রফেসর আব্দুল্লাহ আল-মামুন, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, সাংবাদিক সাঈদ আব্দুল্লাহ, সাংবাদিক এহসান মাহমুদ, সাংবাদিক সাঈদ খান, কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
রিপোর্টার্স২৪/আরএইচ