স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা যুব সমিতি ঢাকা’র ২০২৬ নির্বাচনে সভাপতি পদে মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শাহ আলম।
সোমবার (১১ মে) রাজধানীর নিকুঞ্জে সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই কমিটিতে রমজান আলী, রেজাউল করিম ও ফাতেমাতুজ জহুরা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন- আক্তার হোসেন জুয়েল, সেলিম রেজা, আবুল কালাম আজাদ, নূরুল রহমান, আবদুর রহমান, জহির উদ্দিন, বজলুল করিম সিদ্দীক, গোলাম মোস্তফা, হাফেজ মাও. নুরুল ইসলাম, শিপন দেওয়ান, মো. পারভেজ ও শামীম রহমান সোহাগ।
এছাড়া দপ্তর সম্পাদক পদে বিএফএম সাঈদ হোসাইন, সমাজ কল্যাণ সম্পাদক মুরাদ আলম মনির, প্রচার সম্পাদক মেহেরিন ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ ফারুক রশিদ ও নারী বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফিন ইসলাম।
এই কমিটিতে আবদুর রহমান, মাহবুবুর রহমান ও দেওয়ান শওকত ওসমান নির্বাচিত হয়েছেন কার্য নির্বাহী সদস্য।
রিপোর্টার্স২৪/ধ্রুব