রিপোর্টার্স২৪ডেস্ক: সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার অবসরে গেছেন। বৃহস্পতিবার (১৪ মে) ছিল তার শেষ কর্মদিবস।
রাত সাড়ে ৯টার দিকে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম-এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করে এস এন নজরুল ইসলাম জানান, চাকরির মেয়াদ শেষ হওয়ায় মো. সরওয়ার দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবসরে গেছেন। আপাতত তিনি ডিএমপির দায়িত্ব পালন করছেন।
তবে এরই মধ্যে এস এন নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-তে বদলি করা হয়েছে। গত সপ্তাহে জারি হওয়া এক প্রজ্ঞাপনে তাকে সিআইডিতে পদায়ন করা হলেও এখনও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি।