বিনোদন ডেস্ক: ছোট পর্দা থেকে শুরু করে ওটিটি সব মাধ্যমেই সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তানজিকা আমিন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিয়মিত সক্রিয় এই তারকা, ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত শেয়ার করে থাকেন।
সম্প্রতি নতুন এক লুকে দেখা গেল এই অভিনেত্রীকে। শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন তানজিকা আমিন, যা প্রকাশের পরপরই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
ছবিগুলোতে তাকে দেখা যায় গাঢ় সবুজ রঙের এক জামদানি শাড়িতে। শাড়ির সঙ্গে মানানসই স্লিভলেস ব্লাউজ ও কানে বড় ঝুমকা ছিল তার লুকের অংশ। তবে সবচেয়ে নজর কাড়ে তার চুলের সাজ খোঁপায় গোঁজা গোলাপি ফুল, যা পুরো লুকে এনে দেয় স্নিগ্ধতার ছোঁয়া।
ছবিগুলো প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শুরু হয় প্রশংসার বন্যা। নেটিজেনরা তাকে ‘অনন্যা’ বলে অভিহিত করেন, পাশাপাশি তার স্নিগ্ধ হাসি ও সৌন্দর্যের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।
ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন তানজিকা আমিন। সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মে তার কাজ বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। তবে ব্যস্ত অভিনয় জীবনের মাঝেও মাঝেমধ্যে এমন স্নিগ্ধ লুকে হাজির হয়ে ভক্তদের মুগ্ধ করেন এই অভিনেত্রী।
রিপোর্টার্স২৪/ঝুম