লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুইটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে দহগ্রাম সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।
জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশের পর স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের সময়ে চুক্তিভিত্তিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন।
রিপোর্টার্স২৪/বাবি