নড়াইল প্রতিনিধি: নড়াইলে আধুনিক পদ্ধতিতে মৌমাছি পালনের কৌশল এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভওয়াখালী ব্র্যাক রিজিওনাল অফিসের সেমিনার কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান। প্রশিক্ষক হিসেবে ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের সিনিয়র ম্যানেজার কৃষিবিদ ড. নিবিড় কুমার সাহা। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন কৃষিবিদ মো. হযরত আলী। এতে নড়াইল জেলার ৩ উপজেলার ৫০ জন মৌচাষী অংশ নেন।
কর্মশালায় প্রশিক্ষকরা মৌমাছি পালন পদ্ধতি, আধুনিক বক্স ব্যবস্থাপনা, মধু সংগ্রহ, সংরক্ষণ কৌশল, রোগবালাই দমন ও বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা দেন। মৌচাষকে একটি লাভজনক পেশা হিসাবে গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরেন।
রিপোর্টার্স২৪/মিতু