মানিকগঞ্জ প্রতিনিধি: সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা। ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মঙ্গলবার (১৯মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে যেয়ে শেষ হয়।
পরে ভূমি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
তিনি বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সরকার কাজ করছে। অনলাইনের মাধ্যমে নামজারি, খাজনা পরিশোধ, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা এখন অনেক সহজ হয়েছে। জনগণকে এসব সেবা সম্পর্কে সচেতন করতেই এই মেলার আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মহরম আলী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিক্তা আক্তার মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতারা। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা বুথ স্থাপন করা হয়েছে। সেখানে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি ও অনলাইন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা বুথ স্থাপন করা হয়েছে। সেখানে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি ও অনলাইন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে। আগামী তিন দিন প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এ মেলা চলবে।
আগামী তিন দিন প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এ মেলা চলবে।
রিপোর্টার্স২৪/মিতু