স্টাফ রিপোর্টার: রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) সকালে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে অংশ নেয় আধুনিক স্পোর্টস কার, ব্যাটারিচালিত প্রাইভেট কার এবং পরিবেশবান্ধব মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের ইভি যানবাহন।
প্রধানমন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখে দেশের বাজারে পরিবেশবান্ধব যানবাহনের সম্ভাবনা ও প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
প্রদর্শনী শেষে তিনি ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা দেন।
ত্রিশাল সফরে তার বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে একটি খালখনন কর্মসূচির উদ্বোধন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।
এ ছাড়া স্থানীয় একটি জনসভায় বক্তব্য রাখারও কথা রয়েছে তার। সফরকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ ঝুম