লক্ষ্মীপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ‘গ্রীন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা শহরের সৌন্দর্য বর্ধনে শহরের বিভিন্ন রোড ডিভাইডারে ফুলগাছ রোপণের উদ্যোগ নিয়েছেন লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন।
মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন তার নিজ উদ্যোগে জেলা শহরের সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন রোড ডিভাইডারে প্রায় ৫০ রকমের ফুলের গাছ রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসির উদ্দীন হাওলাদার, মো. শাহাজাহান, মিজানুর রহমান পলাশ, বেলাল হোসেন বেলাল, মহিউদ্দিন, সদর উপজেলা পূর্ব যুবদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জুলফু, যুবদল নেতা হিমু, হানিফ, নোবেল ও মিশুসহ আরও অনেকে।
ফুলগাছ রোপণ কর্মসূচি শেষে পৌর বিএনপির সভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র প্রার্থী রেজাউল করিম লিটন বলেন, “বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ‘গ্রীন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় জেলা শহরের সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন রোড ডিভাইডারে প্রায় ৫০ রকমের ফুলের চারা রোপণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে আগামী দিনেও আমাদের কর্মসূচি চলমান থাকবে।”
রিপোর্টার্স/এসএন