বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩১ মে) দুপুরে মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এম এ সালাম এর সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পরবর্তীতে পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে এই সহায়তা প্রদান করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন খাঁটি মানব প্রেমী। রাষ্ট্রপতি হিসেবে যতটুকু সংক্ষিপ্ত সময় পেয়েছিলেন, তিনি দেশের আপামর জনসাধারণের সার্বিক কল্যাণ সহ দুস্থদের জন্য নিরলস পরিশ্রম করে গেছেন। আজ আমরা তার আদর্শকে বুকে ধারণ করে দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ নিয়েছি। ইতোপূর্বেও মাজেদা বেগম ফাউন্ডেশন ঈদ,পূজা সহ বিভিন্ন সময়ে দুস্হ, অসহায় চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।’
রিপোর্টার্স২৪/ধ্রুব