স্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত ‘বিজয় ৭১’ ভবনের একটি ওয়াশরুম থেকে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির নাম কামাল হোসেন। তিনি হাইকোর্টের একটি বেঞ্চে জমাদার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে ‘বিজয় ৭১’ ভবনের অষ্টম তলায় ওয়াশরুমের ভেতর গ্রিলের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
‘বিজয় ৭১’ ভবনের অষ্টম তলায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে পুলিশ দেখতে পায়, কামাল উদ্দিন একাই সেখানে প্রবেশ করে আত্মহত্যা করেন। আত্মহত্যার কারণ জানতে পুলিশ কাজ করছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, লাশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব