স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
সোমবার (১ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানার আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— মো. মিলন (৩৫), মো. শাওন (৩১), মো. দীন ইসলাম (৪২), মো. আলম (৪০), মো. আলি হোসেন (৪০), মো. আবরার আবির (২১), মো. রাজিব হোসেন (৩২), মেহেদী হাসান (২৯), আরিফুল ইসলাম (২৪), মাহমুদুল হাসান (২৪), দেলোয়ার হোসেন (৩০), মো. রানা (৩৬), মো. সাগর ইসলাম (২৭), মো. খোরশেদ আলম (২৮), হাবিবুর রহমান (২৮), শাহাদত হোসেন (১৯), মো. সোহাগ (৪০), ইব্রাহিম কালু (২০), রাসেল (১৮), মো. রাকিব (২০), ফয়সাল মিয়া (২০), তানভীরুল ইসলাম (২০), রিমন রায়হান (১৮), মো. আমিনুল ইসলাম (৪৪), এ কে এম আশরাফ সিদ্দিকী (৪২), মো. ইউসুফ আলী (৪১), মো. তুহিন হোসাইন (৩০) ও মো. রিপন (২৮)।
এন এম নাসিরুদ্দিন বলেন, মিরপুর মডেল থানা পুলিশের নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি