ইন্টারন্যাশনাল ডেস্ক: দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ। শনিবার (৭ জুন) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে আসেন নিহতদের স্বজনরা।
এ সময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, লেবাননে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ১০ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে সাতজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকি মরদেহও দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলার জিবদিন এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন লেবানন প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। তাদের দু’জনেরই গ্রামের বাড়ি সাতক্ষীরায়। গত ১১ মে স্থানীয় সময় দুপুরে তারা নিহত হন।
রিপোর্টার্স২৪/এম এইচ