মাগুরা প্রতিনিধি: মাগুরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ।
সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, এনডিসি আমিনুল ইসলাম এবং জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য দেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ তেহরান টুটুল, শরীফ স্বাধীন, শেখ ইলিয়াস মিথুন, ফয়সাল পারভেজসহ অন্যান্যরা।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ বলেন, “আমি জেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। এজন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা একান্ত কাম্য। জেলার অর্থনৈতিক উন্নয়ন, শিল্প, সাহিত্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ইতিবাচক অগ্রযাত্রা তুলে ধরতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, মাগুরাবাসীকে সঙ্গে নিয়ে জেলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে তিনি কাজ করতে চান।
মতবিনিময় সভায় মাগুরা প্রেসক্লাবের ৪০ জন সদস্য অংশ নেন।
রিপোর্টার্স২৪/ মিতু