ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের ভাড়ইডাঙ্গা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস মাতুব্বর নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে ঘটনাটি ঘটে। তিনি ভাড়ই ডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে। পেশায় একজন সেলুন ব্যবসায়ী ছিলেন।
স্বজনেরা জানিয়েছেন, সকাল সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে মোটর চালিয়ে বাড়িতে নির্মাণাধীন একটি নতুন ভবনের বিভিন্ন কক্ষে পানি দিয়ে পরিচ্ছন্নতার কাজ করছিল। হটাৎ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পাইপের পানি বন্ধ হয়ে যায়। সংযোগ বিচ্ছিন্ন স্থানে টেপ দিয়ে জোড়া লাগিয়ে পানি আনার চেষ্টা করেন পিয়াস। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।
পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে গেলে তার মৃত্যু হয় বলে প্রতিবেশী মাহফুজুর রহমান জানান।
পিয়াসের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
রিপোর্টার্স২৪/ মিতু