প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 11-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে ১৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা।
এ সময় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ কেএএম মো. আসাদুজ্জামান, অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. আবু জাফর, মনোবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান, উদ্ভিদবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রভাষক অচিন্ত্য কুমার কুণ্ডু, প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রভাষক শংকর কুমার ভৌমিক, ডিইউএম হারুন অর রশিদ, বাংলা বিভাগের প্রভাষক শামিমা সুলতানা, ইংরেজি বিভাগের প্রভাষক অপূর্ব মিত্র, অবসরপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষক মিজানুর রহমান এবং বিদায়ী কর্মচারী গোলাম মোস্তফা।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে কলেজের অবসরপ্রাপ্ত এক উপাধ্যক্ষ, চারজন সহকারী অধ্যাপক, তিনজন প্রভাষক, একজন প্রদর্শক এবং নয়জন কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের হাতে সম্মাননা ক্রেস্ট, স্মারক এবং বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। বক্তারা তাদের দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করেন এবং অবসরজীবনের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।