ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মীর ফারুক নামের এক রিক্সা চালক গণপিটুনির শিকার হয়েছেন। পরে তাকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
শনিবার (১৩ জুন) সকালে উপজেলার বলিদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মীর ফারুক ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের বলিদাপাড়া এলাকায় একটি ভবনে সাবলেট হিসেবে পরিবার নিয়ে বসবাস করতেন ফারুক হোসেন। কালীগঞ্জ শহরে রিক্সা চালিয়ে তিনি সংসার চালান। শুক্রবার দিবাগত রাতে তাদের সাথে সাবলেট হিসেবে বসবাস করা প্রতিবেশীর ১১ বছরের কন্যা শিশুকে ফারুক হোসেন ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠে।
পরে শনিবার সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মীর ফারুককে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রিপোর্টার্স২৪/ মিতু