শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি বালুভর্তি কার্গোসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি।
রোববার (১৪ জুন) সকালে উপজেলার ঝাঁপা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মোঃ ইব্রাহিম গাজী, মোঃ নাঈম ইসলাম, মোঃ আজারুল ইসলাম, মোঃ সজিব শেখ ও মোঃ জামিরুল ইসলাম। তারা স্থানীয় বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ শাহারিয়ার রাজিব জানান, পরিবেশ সংকটাপন্ন এলাকা থেকে প্রতিনিয়ত কয়েকজন বালুখাদক অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পাঁচজন আটক করা হয় এবং বালুভর্তি দু’টি কার্গো জব্দ করা হয়।
রিপোর্টার্স২৪/ মিতু