রিপোর্টার্স ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে লিপি বেগম (৪৫) নামের এক নারীর আত্মহননের ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিপি বেগম উপজেলার কুনতাড়াই ইউনিয়নের ভেড়ামারা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে লিপি বেগম চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান বলেন, ‘ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এর আগে তিনি বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে।
রিপোর্টার্স২৪/ মিতু