দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ সৈকত মোল্লা (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটক সৈকত মোল্লা দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন মহিষকুণ্ডি পাকুড়িয়া এলাকার মোস্তফা মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ছাত্রদলের একজন কর্মী।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈকত মোল্লাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন