ভাঙ্গা প্রতিনিধি: আওয়ামী লীগের সময়ের সকল গুম ও খুনের বিচার দাবী জানিয়ে বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল খান বলেছেন, বিএনপির রাজনীতির আদর্শ ও উদ্দেশ্য প্রচারের মধ্যে দিয়ে ফরিদপুর-৪ আসন আওয়ামী লীগ নয় বিএনপির ঘাটি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
মঙ্গলবার (২৪ জুন) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন উপলক্ষে ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দলের দু:সময়ের ত্যাগী নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনার প্রতি শ্রদ্ধা ও আস্থা রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ যদি দলে ভীড়ে অন্যায় অপরাধ করতে চায় এধরণের কোন সুযোগ নেই। দলীয় শৃঙ্খলা রক্ষা করে শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত হয়েই নেতাকর্মীদের কাজ করতে হবে।
শহিদুল ইসলাম বাবুল বলেন, বিএনপি নেতা কিন্তু বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আলোচিত ছিলেন তারা কেউ সুযোগ নিতে ভুলক্রমেও বিএনপিতে আসার চিন্তা করবেন না। অনেক নেতাকর্মীর আমলনামা জেলা নেতৃবৃন্দের হাতে পৌঁছে গেছে অতএব সাবধান ও সতর্ক থাকতে হবে। দলের নাম ভাঙিয়ে কেউ কেউ সন্ত্রাসী চাঁদাবাজীর কার্যক্রম পরিচালিত করার অপচেষ্টা চালালেও রক্ষা পাওয়ার সুযোগ নেই। পরস্পর শ্রদ্ধা ও আস্থা রেখে মাঠে কাজ করতে হবে। সময় ও সুযোগ অপেক্ষা করছে বিএনপির নেতাকর্মীদের জন্য ফরিদপুর-৪ আসন আওয়ামী লীগ নয় বিএনপির ঘাটি হিসেবে দৃশ্যমান হয়ে ওঠেছে সবার কাছে।
সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা আফজাল হোসেন খান পলাশ, অ্যাডভোকেট আলী আশরাফ নাননু ও একে কিবরিয়া স্বপন। সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাঙ্গা উপজেলার বিএনপি সম্মেলনের টিম লিডার সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
ফ্যাসিবাদ আওয়ামী লীগের রাজনীতির ধারাবাহিকতায় ১৭ বছর পরে জনসমক্ষে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় ১২টি ইউনিয়নের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ভাঙ্গা উপজেলা পরিষদ সংলগ্ন চত্বর। জেলা নেতৃবৃন্দ আহ্বায়ক কমিটির ঘোষণা না করে সম্মেলন সমাপ্তি ঘোষণায় তৃণমূল বিএনপি নেতাকর্মীরা কিছুটা হতাশ হলেও প্রতিক্ষায় রয়েছেন আহ্বায়ক কমিটি ঘোষণার।
রিপোর্টার্স২৪/আরএইচ