রোববার (২৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ জানায়, শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দক্ষিণ বুরুজবাগানে আবুল বাশারের বাড়ির সামনে, নাভারণ আনসার ক্যাম্প থেকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগামী পাকা সড়কে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।